পুবের কলম ওয়েব ডেস্ক: নিউজক্লিক প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য আমেরিকান শিল্পপতি নেভিল রায় সিংহামকে বূহস্পতিবার নতুন করে সমন পাঠিয়েছে ইডি।অভিযোগ, ভারতে চিনের প্রচারমূলক খবর প্রচারের চেষ্টা করেছে সিংহাম।আর সেই কাজ করার জন্য নিউজ পোর্টাল 'নিউজ ক্লিক'কে অর্থ সরবরাহ করেছিলেন সিংহম।
আরও পড়ুন:
বিদেশমন্ত্রকের মাধ্যমে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট–র অধীনে তাকে সমন পাঠানো হয়েছে।
দিল্লির একটি আদালত ইডিকে লেটারস রোগটরি–র মাধ্যমে তার বয়ান রেকর্ড করতে বলেছে।২০২১ সালে ইডি এই বিষয়ে তদন্ত শুরু করে।গত বছর সিংহামকে সমন পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা। কিন্তু আমেরিকান ধনকুবের এর জবাব দেননি।তাই নতুন করে আবারও তাকে সমন পাঠানো হল।আরও পড়ুন:
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সিংহাম জানিয়েছিলেন, চিন থেকে কোনও তহবিল তিনি পাননি। তাই চিনের হয়ে প্রচারের কোনও প্রশ্নই ওঠে না। এবার ইডির সমনের জবাবে তিনি কি বলেন, তাই এখন দেখার।
আরও পড়ুন: