পূবের কলম ওয়েবডেস্কঃ দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎসংকট ও রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে লিবিয়ায় বিক্ষোভ হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর তোবরুকে সংসদ ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। খাদ্যপণ্যের দাম কমানো ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানান তারা।
আরও পড়ুন:
ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দেওয়ার পর সংসদ ভবনের পাশ দিয়ে ধোঁয়া উড়ছে। ভবনের কিছু অংশ পুড়ে গেছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পার্লামেন্ট ভবন খালি ছিল। অন্যান্য কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। তোবরুকে বিক্ষোভের একাধিক ছবিতে দেখা যায়, বুলডোজার দিয়ে পার্লামেন্ট ভবনের ফটকের কিছু অংশ ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।আরও পড়ুন:
এরপর সহজেই ভবনে ঢুকে পড়ে জনতা। প্রতিনিধি পরিষদ হিসেবে পরিচিত লিবিয়ার পার্লামেন্ট ভবন রাজধানী ত্রিপোলি থেকে কয়েক’শ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় তোবরুকে অবস্থিত।
দেশটির দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের তিন বছর পর ২০১৪ সালে রাজনৈতিকভাবে পূর্ব ও পশ্চিম দুই ভাগে ভাগ হয়ে যায় দেশটি।আরও পড়ুন:
বর্তমানে দেশটিতে দুটি সরকার ক্ষমতার জন্য লড়াই করছে। রাজধানী ত্রিপোলিতে সরকারের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ঐক্য জোটের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবাহ। এদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাশাগা ক্ষমতায় থাকার দাবি করেছেন। বাশাগা তোবরুকে অবস্থিত পার্লামেন্টের সঙ্গে জোটবদ্ধ।