পুবের কলম ওয়েব ডেস্কঃএর আগেও ফিলিস্তিনে ইসরাইলি সেনার অমানবিক নৃশংসতা ও হত্যার নিন্দা জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। আবারও নতুন করে সরব হলেন তিনি। ফিলিস্তিনে শিশু-সহ সাধারণ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, সেই ঘটনায় ব্যথিত প্রিয়াঙ্কা গান্ধি। সোমবার এক্স হ্যান্ডেলে প্রিয়ঙ্কা সেইসব সরকারকেও দুষেছেন, যারা ইসরাইলের গণহত্যাকে সমর্থন জানাচ্ছে। অবশ্য, তিনি কোন সরকারের কথা বলছেন, তা স্পষ্ট করেননি।
আরও পড়ুন:
এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কত নিন্দনীয় ও আফসোসজনক ঘটনা। গাজায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অর্ধেক শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ১০ মিনিটে সেখানে একজন শিশুর মৃত্যু হচ্ছে। অক্সিজেনের অভাবে ছোট্ট ছোট্ট শিশুকে ইনকিউবেটর থেকে সরিয়ে নিতে হচ্ছে।
বাধ্য হয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হচ্ছে। তবুও যারা এই গণহত্যাকে সমর্থন জানাচ্ছে, তাদের বিবেকে আঘাত লাগছে না। যুদ্ধ বিরতির নাম গন্ধ নেই। শুধু বোমা, হিংসা, হত্যা আর কষ্ট বাড়ছে। এই ধ্বংসকে যে সরকার সমর্থন জানাচ্ছে, তাদের প্রতি ধিক্কার। কখন শেষ হবে এসব?’আরও পড়ুন: