পুবের কলম প্রতিবেদক: ইহুদিবাদী ইসরাইলি সেনাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাস জেরুজালেমের আল-আকসা মসজিদে শুক্রবার অন্তত ৮০ হাজার ফিলিস্তিনি জুম্মার নামায আদায় করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ফিলিস্তিন আল-ইয়ায়োমের রেফারেন্স দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
আরও পড়ুন:
এতে বলা হয়েছে, ইহুদিবাদী সেনারা মুসলিমদের প্রথম ক্বেবলায় ৪০ বছরের কম বয়সি ফিলিস্তিনিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। শুধুমাত্র ৪০ থেকে ৫০ বছর বয়সি যেসব ফিলিস্তিনির ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া অনুমতিপত্র রয়েছে তারাই মসজিদুল আকসায় নামায আদায় করতে পারেন ।
আরও পড়ুন:
শুক্রবার রমজান মাসের প্রথম জুম্মা উপলক্ষে বায়তুল মুকাদ্দাস নগরীর সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ইসরাইলি সেনারা।
ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ করতে না পারে সেজন্য প্রায় তিন হাজার ইহুদিবাদী সেনা মোতায়েন করা হয়।আরও পড়ুন:
নগরীর পুরনো অংশে অবস্থিত আল-আকসা মসজিদ অভিমুখী সড়কগুলো অনেক দূর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। যাতে ফিলিস্তিনিরা গাড়িতে করে মসজিদে যেতে না পারে সে কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া, শুধুমাত্র বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশে বসবাসরত ফিলিস্তিনিদেরই আল-আকসা মসজিদে ঢুকতে দেয়া হয়েছিল। পশ্চিম তীরের অন্যান্য অংশ বা গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে যাওয়ার সুযোগ পাননি।
আরও পড়ুন: