নয়াদিল্লি, ২ জানুয়ারি: মেট্রোর গেটে শাঁড়ি আটকে আহত হয়েছিলেন ৩৫ বছর বয়সী মহিলা। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রীনা নামের এক মহিলা। ঘটনাটি দিল্লি মেট্রোর ইন্দ্রলোক স্টেশনের। মৃত্যুর ঘটনায় দিল্লি পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলা এবং বেপরোয়া গাড়ি চালানোর দায়ে মামলা রুজু করেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিনা তার ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
মেট্রো থেকে নামার সময় গেটে তার শাঁড়ি আটকে গেটটি লক হয়ে যায়। এমন্তবস্থায় ট্রেনটি ছেড়ে দিলে ২৫ মিটার তাকে ছেঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত তিনি ট্র্যাক অ্যাক্সেস গেটে আঘাত পান। মহিলার মাথায় গুরুতর চোট পান। সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে তাঁর মৃত্যু হয়। ঘটনায় মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কয়েক বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান রিনার স্বামী।আরও পড়ুন:
ডিসিপি (মেট্রো) রাম গোপাল নায়েক জানিয়েছেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আমরা মেট্রো রেলওয়ের সেফটি কমিশনারের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।