পুবের কলম ওয়েবডেস্ক: ১ বছর ৮ মাসের ওয়েলন স্যান্ডার্স। হঠাৎ সবার আড়ালে সুইমিংপুলে পড়ে যায় সে। প্রবল ঠান্ডা পানিতে ৫ মিনিটেরও বেশি সময় ডুবে ছিল সে। উদ্ধারকারী দল যখন তাকে পানি থেকে তোলে, ততক্ষণে হাত-পা ঠান্ডা হয়ে গেছে। বন্ধ হৃদস্পন্দন। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে ছিল না প্রয়োজনীয় ব্যবস্থা।

ওই অবস্থায় চিকিৎসক ও নার্সরা অবিশ্বাস্য কাজ করেন। একটানা ৩ ঘণ্টা সিপিআর দেওয়া হয় শিশুটিকে। ওই দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল শিশুটির হার্ট। আবিশ্বাস্যভাবে ৩ ঘণ্টা পর কাজ করা শুরু করে ছোট শিশুটির হৃদযন্ত্র।

এই ঘটনায় উদ্ধারকারী দল, চিকিৎসক-সহ হাসপাতালের কর্মীদের অভিনন্দন জানিয়েছেন বহু মানুষ।
ঘটনাটি কানাডার দক্ষিণ-পশ্চিম অন্টারিওর। দুর্ঘটনা ঘটে ২৪ জানুয়ারিতে। ‘ডে কেয়ারে’র সুইমিংপুলে পড়ে যায় ২০ মাসের ওয়েলন সন্ডার্স। তখন এলাকায় তাপমাত্র ছিল মাইনাসের নিচে। এ অবস্থায় পাঁচ মিনিট শিশুটি ছিল সুইমিং পুলেই।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকারী দল হাসপাতালের পৌঁছানোর আগেই স্বাস্থ্যকর্মীরা তৈরি ছিলেন।
শিশুটি হাসপাতালে যেতেই একের পর এক সিপিআর চলে।

৩ ঘণ্টার চেষ্টায় অসাধ্য সাধন হয়। কাজ করে শুরু করে শিশুর হৃদয়। শার্লট এলেনর এঙ্গেলহার্ট হাসপাতালের চিকিৎসক টেলর বলেন, ‘আগেই রুম হিটারের ব্যবস্থা করা হয়েছিল। সবাই শিশুটিকে বাঁচানোর চেষ্টায় লেগে পড়ে। এটা দলগত প্রচেষ্টার জয়।’