পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মসজিদে। জুমার নামাযের পর পরই বিস্ফোরণে হয় ওই মসজিদে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত কমপক্ষে ১৫ জন হয়েছে বলে খবর। তবে হতা-হতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
শুক্রবার আফগানিস্তানের স্পিন ঘর জেলার ত্রাইলি শহরের নানগারহার প্রদেশের একটি মসজিদে এই বিস্ফোরণ হয়।
তালিবানের এক কর্মকর্তা এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, 'আমি নিশ্চিত করে বলতে পারি স্পিন ঘর জেলার একটি জুমার নামাযের পরে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।'
এএফপি'র খবর অনুযায়ী, স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন শুক্রবার এই বিস্ফোরণে কমপক্ষে তিনজন মানুষের মৃত্যু হয়েছে। তবে এই খবরটি সত্যতা এখনও যাচাই করা হয়নি।
আরও পড়ুন:
অটল শিনওয়ারি নামে এক বাসিন্দা রয়টার্সের এক প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণগুলি ঘটানো হয়েছিল মসজিদের অভ্যন্তরে। স্থানীয় অপর এক বাসিন্দার মতে মসজিদের ইমামও আহত হয়েছেন।
এখনও পর্যন্ত এই বিস্ফোরণে দায় কেউ স্বীকার করেনি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিগত দিনগুলিতে দেখা গেছে, বিস্ফোরণ হলে পরে তার দায় স্বীকার করেছে আইএস খোরসান গ্রুপ।
কাবুল দখল নেওয়ার পর থেকেই আফগানিস্তানে একের পর বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বিস্ফোরণগুলির দায় স্বীকার করে আইএস খোরসান গ্রুপ।সম্প্রতি নভেম্বরের শুরুতে কাবুলের একটি সেনা হাসপাতালে জোড়া বিস্ফোরণ হয়। কমপক্ষে ২৫ জন মানুষের প্রাণহানি ঘটে। জখম হয় ৫০ জন।
এই বছরে মসজিদে হামলা চালিয়ে প্রায় ১২০ জন মানুষের প্রাণহানি হয়েছে। ঘটনার নেপথ্যে ছিল আইএস জঙ্গি গোষ্ঠী।