পুবের কলম প্রতিবেদক: মেধাতালিকা ছাড়াই প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। পাশের হার ৮৭ শতাংশ। এবছর সিবিএসই বোর্ডে দ্বাদশ শ্রেণিতে ১৬ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। পাশের হার ৮৭ শতাংশ, যা গত বছরের তুলনায় কম। ৯৫ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২২ হাজার।

১.১২ লক্ষ পডুয়ার স্কোর ৯০ শতাংশের বেশি। বোর্ডের তথ্য অনুযায়ী, ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভাল। ছাত্রদের তুলনায় ৬ শতাংশ পাশের হার বেশি ছাত্রীদের।