পুবের কলম প্রতিবেদক: জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনার ৫৬ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ জন অভিযুক্তকে জেরা করে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। সেই প্রমাণের উপর নির্ভর করে শুক্রবার চার্জশিট জমা দিল বিশেষ তদন্তকারী দল।
আরও পড়ুন:
প্রসঙ্গত, চলতি বছরের গত ১২ এপ্রিল মুর্শিদাবাদের ওয়াকফ আইনের প্রতিবাদে আচমকা জাফরাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনায় বিশেষ ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করে রাজ্য।আরও পড়ুন:
খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সব অভিযুক্তই ঘটনার পর গা ঢাকা দিয়েছিল। পুলিশের দাবি, তদন্তে উঠে এসেছে জমি বিবাদকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। তদন্তের পর শুক্রবার জঙ্গিপুর আদালতে চার্জশিট পেশ করল পুলিশ।