আরও পড়ুন:
আগুনে ঝলসে মৃত্যু হয়েছে চার যাত্রীর। আহত হয়েছেন অন্তত ২৫ জন, যাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের ১২টি ইঞ্জিন।
স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত বাড়ান। আহতদের মথুরা, নয়ডা ও কানপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল দিল্লি–আগ্রা রুটের যান চলাচল। পরে ক্ষতিগ্রস্ত যান সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।