মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তার মৃত্যুর পর দেশটির ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা শুরু হয়েছে। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন। বিবিসি–এর প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার কিছুক্ষণ পর হেফাজতে থাকা অবস্থায় মারা যান এল মেনচো।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকো–জুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমাঞ্চলে ২ হাজার ৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সরকার জানিয়েছে, রোববার থেকে মোট ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত হয়েছে এবং সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কার্যালয়ের এক সদস্য এবং তার অপরাধী চক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছে। এদিকে, এল মেনচোর নেতৃত্বাধীন জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেজিএন) মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন হিসেবে পরিচিত। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংগঠনটির সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব চালায়। রাস্তায় পেরেক ও কাঁটা ছিটিয়ে অবরোধ সৃষ্টি করা হয়, বাস ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়া হয়, এমনকি অনেক শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।মাদক সম্রাট নিহতের পর সহিংসতায় উত্তাল মেক্সিকো, নিহত ২৫ ন্যাশনাল গার্ড
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯
আরও খবর
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা