পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার গাজা যুদ্ধের প্রতিশোধ নিতে ইসরাইলে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।
আরও পড়ুন:
ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতৌর ইসরাইলে ড্রোন হামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এসব ড্রোন ইয়েমেনের।
’ ইলাতের আকাশে মনুষ্যবিহীন যানের অনুপ্রবেশ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীও। পরে শহরটির বাসিন্দাদের সতর্ক করতে বিমান হামলার সাইরেন বাজানো হয়।আরও পড়ুন:
ইলাত জর্ডান এবং মিশর উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।