০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসের ‘হাত’ ধরতে চলেছেন কানহাইয়া কুমার

পুবের কলম ওয়েবডেস্কঃ সত্যিই কি কংগ্রেসের হাত ধরছেন কানহাইয়া কুমার? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে বেশ কয়েকদিন ধরে। কংগ্রেস সূত্রে খবর, শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ধরতে চলেছেন কানহাইয়া। সব কিছু ঠিক থাকলে ২৮ সেপ্টেম্বরই কংগ্রেসে যোগ দিতে পারেন বাম রাজনীতির তরুণ ব্রিগেডের সবথেকে বড় মুখ,সুবক্তা।

কানাঘুষো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। বিশেষ করে বিহারের বিধানসভা নির্বাচনের সময় থেকেই নাকি কানহাইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের হাত ধরতে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের কারণে এতদিন ধরে তা হয়ে ওঠেনি। কিন্তু এখন সমীকরণ বদলাতে শুরু করেছে। কিছুদিন আগে রাহুল গান্ধির সঙ্গে দেখাও করেছেন কানহাইয়া। আর তারপর থেকেই জল্পনা আরও কয়েক গুনে বেড়ে গিয়েছে।

প্রথমে শোনা যাচ্ছিল, ২ অক্টোবর, গান্ধি জয়ন্তীর দিনে কংগ্রেসের হাত ধরতে চলেছেন সিপিআইয়ের এই তরুণ তুর্কি। কিন্তু আর বেশি দেরি করতে চাইছে কংগ্রেস হাইকমান্ড। তাই চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে কানহাইয়াকে দলে টেনে নিতে চাইছেন সোনিয়া – রাহুল – প্রিয়ঙ্কারা। কংগ্রেসের অন্দরে কান পাতলেই এই নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে।

শুধু কানহাইয়াই নয়, ২৮ সেপ্টেম্বর জিগনেশ মেওয়ানিও কংগ্রেসে যোগ দিতে পারেন। কানহাইয়ার মতোই বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে জিগনেশকে। দেশের তরুণ রাজনীতিকদের নাম উঠলে, কানহাইয়া এবং জিগনেশ দু’জনের নামই প্রথম সারিতে থাকবে। জিগনেশ এখন গুজরাটের বিধায়ক। নির্দল বিধায়ক। রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়ক।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসের ‘হাত’ ধরতে চলেছেন কানহাইয়া কুমার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার