পুবের কলম ওয়েব ডেস্কঃ  নির্বাচন শেষে রাজ্যে এসেছে নতুন সরকার। স্বাভাবিকভাবে তারা সব দফতরকে নিজেদের মতো করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর থেকে এক আদেশ SMemo No: 986-MD) জারি করে বলা হয়েছে, নিম্নে বর্ণিত সংস্থা ও দফতরসমূহের মেয়াদকাল এবং ওই সংস্থা ও বিভাগসমূহের মনোনিত সদস্য, ডাইরেক্টর, চেয়ারপার্সনদের মেয়াদের অবসান হয়েছে।

 এই সংস্থাগুলির নামও ওই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

যাদের এই ঘোষণাপত্রের কপি পাঠানো হয়েছে তারা হলেন- 

১) চেয়ারম্যান, ওয়াকফ ট্রাইব্যুনাল 

২) ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম 

৩) ডিরেক্টর, মাদ্রাসা এডুকেশন, পশ্চিমবঙ্গ 

৪) ডিরেক্টর, এমডিডব্লু 

৫) চিফ এগজিকিউটিভ অফিসার, ওয়াকফ বোর্ড 

৬) এগজিকিউটিভ অফিসার, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি 

৭) মেম্বার সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন 

৮) সেক্রেটারি, পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি 

৯) সেক্রেটারি, পশ্চিমবঙ্গ মাদ্রাসা এডুকেশন বোর্ড 

১০) রেজিস্ট্রার, আলিয়া বিশ্ববিদ্যালয় 

১১) সেক্রেটারি, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। 

এই মেয়াদ শেষের এই ঘোষণাপত্রে রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে, 861-Home(Cons)-40/2026 dated 11/05/2026 from Home and Hill Affairs Department.

সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর থেকে এই নির্দেশিকা সকলেই বাস্তবায়িত করেছেন বলে এক সূত্রে জানা গেছে। তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই নোটিশ দেওয়ায় সংখ্যালঘু মহলে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এর দ্বারা ওই বিশ্ববিদ্যালয়ের কি কি বিভাগ ওই ঘোষণাপত্রের আওতায় পড়বে, তা অনেকেই বুঝতে পারছেন না। এর মধ্যে রাজ্যপাল দ্বারা নিয়োগকৃত উপাচার্য রয়েছেন কি না, আলোচনায় সে নিয়ে প্রশ্ন উঠেছে।