পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে দু’জন নতুন বিচারপতির নিযুক্তি হতে চলেছে। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ৪৮ ঘণ্টার মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ধুলিয়া ও গুজরাত হাইকোর্টের জজ জামশেদ বি পাদরিওয়ালাকে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
রাষ্ট্রপতি এই দুই বিচারপতির নিয়োগে শিলমোহরও দিয়েছেন। জামশেদ বি পাদরিওয়ালের নিযুক্তির অর্থ হল, প্রায় পাঁচ বছর পর কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের একজন বিচারপতি নিয়োগ হচ্ছে।
আগামী সোমবারই এই দুই বিচারপতি শপথ নেবেন বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
৫ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কেন্দ্রীয় সরকারের কাছে দু’জন বিচারপতির সুপারিশ পাঠায়। প্রধান বিচারপতি এনবি রামানার নেতৃত্বে কোর্ট কলেজিয়াম নতুন বিচারপতি হিসেবে সুধাংশু ধুলিয়া এবং জামশেদ বি পাদরিওয়ালাকে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:
সূত্রের খবর, বিচারপতি পাদরিওয়ালা ভারতের প্রধান বিচারপতি হবেন। তিনি ২০২৮-এর মে মাসে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিতে পারেন।
পাদরিওয়ালের কার্যকাল ২ বছর ৩ মাস হবে। ইনি সুপ্রিম কোর্টের চতুর্থ পার্সি বিচারপতি হবেন। এর আগে বিচারপতি এস আবদুল নাজিরকে ফেব্রুয়ারি ২০১৭-য় শীর্ষ আদালতে নিযুক্তি দেওয়া হয়েছিল।আরও পড়ুন:
সিজেআই রামানার নেতৃত্বে ৫ বিচারপতির কলেজিয়ামে সর্বসম্মতিক্রমে গত বছরের অগস্টে ১১ জনের নাম সুপারিশ করা হয়। এঁদের মধ্যে ৩ জন মহিলা সহ মোট ন’জনকে ৩১ আগস্ট, ২০২১-এ সিজেআই শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করান। সিজেআই রমনা, বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নাগেশ্বর রাও-এর কলেজিয়াম দেশের বিভিন্ন হাইকোর্টের ১০ জন প্রধান বিচারপতিদের নিযুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ পাঠান।