আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ জ্ঞানভাপী মামলায় শুনানি স্থগিত রাখল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে যেহেতু বারাণসীর জেলা আদালতে একটা পৃথক মামলা চলছে তাই আপাতত সেই আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে শুনানি। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত শুনানি স্থগিত রাখা হল বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।
আরও পড়ুন:
এইদিন মসজিদ চত্বরে শিবলিঙ্গের পুজো করার আবেদন যেমন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তেমনই মসজিদ চত্বরে ওজুখানায় শিবলিঙ্গের উপস্থিতি সম্পর্কে দাবি করে তার বয়স জানার জন্য ‘কার্বন ডেটিং’ পরীক্ষার আবেদনও খারিজ করা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য এইদিন অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’র দায়ের করা একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন:
একইসঙ্গে বৃহস্পতিবার বারাণসী জেলা আদালতে জ্ঞানভাপীতে হিন্দু পক্ষের মামলার বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদনের শুনানি চলছে।
আরও পড়ুন:
○