পুবের কলম ওয়েব ডেস্কঃ শ্রদ্ধা আফতাব কাণ্ডের ছায়া ফিকে হতে না হতেই ফের টুকরো টুকরো করে খুন করার ঘটনা প্রকাশ্যে এল। স্ত্রীকে খুন করার পর ১২ টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।
আরও পড়ুন:
উল্লেখ্য, অভিযুক্তের নাম দিলদার আনসারি। প্রাথমিক তদন্তে করে পুলিশ জানতে পেরেছে দিলদারের দুটি বিয়ে।
যিনি খুন হয়েছেন, তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল সে। মেয়েটির পরিবার স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেন। তখনই তদন্ত নামে পুলিশ।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় এলাকার টহল দিতে গিয়ে সাহেবগঞ্জের বোরিয়ো থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক মহিলার খণ্ডবিখন্ড দেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তের পরপরই জানতে পারে তারা যেই মহিলার দেহাংশ উদ্ধার করেছে সেটি দিলদার আনসারির দ্বিতীয় পক্ষের স্ত্রীর।আরও পড়ুন:
এই প্রসঙ্গে সাহেবগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই মহিলার দেহ কাটতে কোনও বৈদ্যুতিক করাত বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনই জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
প্রশ্ন উঠেছে হেমন্ত সোরেন সরকারের শাসনকালের ওপর। প্রশ্ন তুলতে ভোলেন নি রাজ্যের বিজেপি দল গুলি। দলের মুখপাত্র প্রতুল সহদেব বলেন, রাজ্যে যে হারে মেয়েদের ওপর অত্যাচার বেড়ে চলেছে তা খুবই নিন্দনীয়। এবং এই বিষয়ে সরকারের শিথিলতা সত্যিই নিন্দনীয়। এদিন তিনি আরও বলেন, সরকার যদি এই বিষয়ে শীঘ্রই কোনও পদক্ষেপ না নেই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।