পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বিদেশের মাটিতে খুন হলেন এক ভারতীয়। শুক্রবার ২৭ বছর বয়সী ধর্মেশ কাঠিরিয়াকে ছুরি দিয়ে খুন করা হয়। জাতিগত আক্রোশে ওই যুবককে খুন করা হয়েছে বলে খবর। যদিও কানাডা প্রশাসন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন কাঠিরিয়া তাঁর বাসভবনের পাশে একটি লন্ড্রি রুম থেকে বেরিয়ে আসার সময় তাঁর ওপর হামলা করা হয়।
ষাটোর্ধ্ব এক শ্বেতাঙ্গ ব্যক্তি ভারতীয় যুবককে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করে। অভিযোগ, এর আগে অভিযুক্ত ব্যক্তি কাঠিরিয়া এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে সাম্প্রদায়িক গালি ও ভারতবিরোধী মন্তব্য করে আক্রমণ করেছিলেন।আরও পড়ুন:
গুজরাটের ভাবনগর জেলার বাসিন্দা ধর্মেশ কাঠিরিয়া। ২০১৯ সালে কানাড়ায় উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন তিনি। দেশটির রাজধানী অটোয়ার পাশ্ববর্তী শহর রকল্যান্ডে থাকতেন ওই যুবক।
পড়া সম্পূর্ণ করার পর রকল্যান্ডের মিলানো পিজ্জাতে কাজ শুরু করেছিলেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে যুবকের অ্যাপার্টমেন্টের সামনে তাঁর উপর হামলা চালানো হয়। ছুরি দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। শনিবার যুবকের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। কানাডা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি)।We are deeply saddened by the tragic death of an Indian national in Rockland near Ottawa, due to stabbing. Police has stated a suspect has been taken into custody. We are in close contact through a local community association to provide all possible assistance to the bereaved…
— India in Canada (@HCI_Ottawa) April 5, 2025
আরও পড়ুন:
এদিকে ভারতীয় যুবকের মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছে অটোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এক এক্স পোস্টে বলা হয়েছে, "অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা স্থানীয় এক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে শোকসন্তপ্ত পরিবারকে সবরকম সহায়তা প্রদান করা যায়।"