পুবের কলম ওয়েব ডেস্ক: রাশিয়ার সহায়তায় একটি স্যাটেলাইট উৎক্ষেপণের ৩ মাস পর শনিবার মহাকাশে স্যাটেলাইট স্থাপনে সক্ষম একটি রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইরান। রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই এ পরীক্ষা চালাল ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরান স্যাটেলাইট লঞ্চার ‘কায়েম-১০০’ সফলভাবে পরীক্ষা করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস সংস্থার তৈরি রকেটটিতে সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে। এ রকেটটিকে ইরানের প্রথম ৩ ধাপের সলিড ফুয়েল ব্যবহারকারী স্যাটেলাইট লঞ্চার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই রকেটটি ৮০ কিলোগ্রাম ওজনের স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরে স্থাপনে সক্ষম। আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে এই ক্যারিয়ারের মাধ্যমে ‘নাহিদ’ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি তরুণরা এই সাফল্য অর্জন করেছে। তবে ইরান কোনও অবস্থাতেই নিজের উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরবে না বলে জানান হাজিজাদে। ২০২০ সালের এপ্রিলে ইরান প্রথম সফলভাবে সামরিক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল। এ ঘটনায় আমেরিকা ইরানের কড়া সমালোচনা করে। গত আগস্টে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে ইরান ‘খৈয়াম’ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ইরানের স্পেস এজেন্সি বলেছিল, তাদের তত্ত্বাবধানে রাশিয়া স্যাটেলাইটটি তৈরি করেছে। আমেরিকার অভিযোগ, ‘খৈয়াম’-এর মাধ্যমে ইরান গোয়েন্দা কার্যক্রম চালাতে পারবে। এর মাধ্যমে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মত ওয়াশিংটনের।স্যাটেলাইট লঞ্চার রকেটের সফল পরীক্ষা চালাল ইরান
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২, ১৪:৫৪
আরও খবর
ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান
সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
"শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর," সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান
"শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর," সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান
ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উত্তেজনা চরমে
ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উত্তেজনা চরমে
হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান
হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর