বেঙ্গালুরু: জুলাইয়ে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে 'ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও' সম্মেলন। তার আগে বিভিন্ন স্তরে প্রস্তুতি বৈঠক করছেন মুসলিম নেতারা। মঙ্গলবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সঙ্গে বৈঠক করেন এক উচ্চ পর্যায়ের মুসলিম প্রতিনিধি দল।
ওই দলকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাঁর সরকার আগামী মাসে রাজ্যের রাজধানীতে 'ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও' সম্মেলনে সমস্ত সমর্থন দেবে। মুফতি ইফতিখার আহমেদ কাসমি, ড. মাকসুদ ইমরান রাশাদি, ড. সাদ বেলগামি এবং মাওলানা নওশাদ আলম কাসেমির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি আসন্ন সম্মেলনে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছেন। সিদ্দারামাইয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ সরকারী সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।আরও পড়ুন:
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করেন রাজ্যের মুসলিম ধর্মীয় ও সম্প্রদায়ের নেতাদের সমন্বয়ে গঠিত এক প্রতিনিধি দল।
আরও পড়ুন:
বৈঠকে উপস্থিত ছিলেন- সংখ্যালঘু কল্যাণ ও ওয়াকফ মন্ত্রী বি জেড জামির আহমেদ খান এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নাসির আহমেদ। জানা গিয়েছে, প্রতিনিধি দলটি সংখ্যালঘুদের অধিকার এবং ওয়াকফ সম্পত্তির উপর সম্ভাব্য প্রভাবের কথা উল্লেখ করে ওয়াকফ (সংশোধন) আইন ২০২৫ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। ধর্মীয় ও সাংবিধানিক সুরক্ষাকে দুর্বল করা নিয়ে কেন্দ্রের নীতিগুলির সমালোচনাও করা হয়।