০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াকফ মামলা নতুন প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি

পুবের কলম,ওয়েব ডেস্ক:  প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সোমবার ওয়াকফ মামলার শুনানিতে প্রথমেই জানিয়ে দিলেন যেহেতু তিনি ১৩ মে অবসর নিচ্ছেন সেজন্য নতুন প্রধান বিচারপতি বি আর গাভাই-এর বেঞ্চে এই মামলার শুনানি হোক। সরকার পক্ষে দাঁড়ানো সলিসিটর তুষার মেহতা এবং বিপক্ষে দাঁড়ানো আইনজীবী কপিল সিব্বাল, মনু সিংভি-সহ সকলেই এই প্রস্তাবে সম্মতি দিলেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রয়েছেন অন্য দু’জন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি বিশ্বনাথন।

বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমি চাইছি না, এই অন্তর্বর্তীকালীন পর্যায়ে কোনও রায় রিজার্ভ রাখা হোক। এই মামলার শুনানি যত তাড়াতাড়ি করা সম্ভন হওয়া উচিত এবং সেটা মনে হয় আমার কার্যকালে সম্ভব হবে না।

যদি আপনার রাজি থাকেন তাহলে এটা বিচারপতি গাভাই-এর বেঞ্চে পাঠানো হোক। সবপক্ষই সম্মতি দেওয়ার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ১৫ মে। বিচারপতি গাভাই প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ১৪ মে। প্রধান বিচারপতির বেঞ্চেই এই মামলা হওয়ার কথা।

আরও পড়ুন: রাস্তায় পায়রাকে খাওয়ানোই ফৌজদারি মামলা দায়ের মুম্বাইয়ে

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বিআর গবইকে বেছেছেন প্রধান বিচারপতি খন্না। উত্তরাধিকার হিসাবে বিচারপতি গবইয়ের নাম প্রস্তাব আকারে তিনি আইন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন। আগামী ১৪ মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন। বলা বাহুল্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি খন্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ মে। ওই দিন তিনি অবসর নেবেন।

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

তবে প্রধান বিচারপতির চেয়ারে বিচারপতি গবইয়ের মেয়াদও খুব বেশি দিনের নয়। ১৪ মে শপথগ্রহণের পর থেকে ছ’মাস তিনি ওই পদে থাকতে পারবেন। তার পর তিনিও অবসর নেবেন। বিচারপতি গবইয়ের অবসর ২০২৫ সালের নভেম্বর মাসে।

আরও পড়ুন: ওবিসি তালিকা ইস্যুতে হাই কোর্টের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, প্রধান বিচারপতির অনুমতি, শুনানি সোমবার

বিচারপতি খন্না এদিন বলেন, দুটো বিষয়ে বলার রয়েছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না। মামলাটি সঠিক দিনেই শোনা উচিত। মামলাটা আমার হাতে থাকবে না। আমরা মামলাটি বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে পাঠাচ্ছি।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াকফ মামলা নতুন প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি

আপডেট : ৫ মে ২০২৫, সোমবার