পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে নানান পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই প্রায় সব মহকুমাতে তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোর দিকেও নজর দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এরই মধ্যে একটি অনন্য পদক্ষেপ নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যার মাধ্যমে স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসকরা বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন ধরণের ক্যানসার রোগী ও তাদের বর্তমান স্বাস্থ্যের অবস্থা বিশদে জানতে পারবেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, নতুন অ্যাপটি ক্যানসার রোগীদের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।
আরও পড়ুন:
বর্তমানে রাজ্যে কতজন ক্যানসার রোগী রয়েছেন, বিশেষ করে রোগীদের মধ্যে কতজন স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার বা মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন তার বিস্তারিত তথ্য থাকবে। কারা কোথায় চিকিৎসাধীন, কতজন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাও জানতে পারবেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। জানা গিয়েছে, বিশেষ অ্যাপস ও সফটওয়্যারটি রোগীদের স্বাস্থ্যের অবস্থার তথ্যও দেখাবে। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভৌগোলিক অবস্থান সম্পর্কেও তথ্য পাবেন। স্বাভাবিকভাবে কোথায় বেশি ক্যানসারের রোগী রয়েছে তা জানা যাবে।