শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল এক তৃণমূল কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের ভুটকি হাট গন্ডার মোড় এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় সুত্রে জানা গেছে, কাজের সুবাদে রবিবার সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকি হাট এলাকায় গিয়েছিল মুহাম্মদ সোলেমান। তিনি তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি সংগঠনের বলরাম অঞ্চলের বুথ সভাপতি।
আরও পড়ুন:
এদিন রাতে তিনি বাড়ি ফেরার সময় গন্ডার মোড় এলাকায় তপন মাহাতোর লটারি দোকানে বসেন।
সেই সময় আচমকা দুজন দুষ্কৃতী বাইক নিয়ে এসে গুলি করে পালিয়ে যায় বলেই অভিযোগ।আরও পড়ুন:
ঘটনায় গুরুতরভাবে আহত হয় সোলেমান ও লটারি বিক্রেতা তপন মাহাতো। এরপর তাদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সোলেমানের। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে তাঁদের দাবি।
আরও পড়ুন:
ঘটনায় রাজগঞ্জের তৃনমূল বিধায়ক খগেশ্বর রায় টেলিফোনে জানান তিনি দলীয় কাজে লাটাগুড়িতে ছিলেন। দুষ্কৃতীরি শিলিগুড়ির দিকে নাকি পালিয়ে গেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি ফিরে আসছেন।
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, গুলি চালাবার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।