আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হড়পা বানে ভেসে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে সাতজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারে।এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
https://twitter.com/PMOIndia/status/1577727987650162688?
t=2wKUSTWenp3bkpQbwxILxQ&s=19আরও পড়ুন:
মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সামগম ঘটে। হঠাৎ জলের স্রোতে ভেসে যান অনেকে। এতে প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
এছাড়া মাঝ নদীতে চরে আটকে রয়েছেন আরও অনেক মানুষ।আরও পড়ুন:
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। চরে আটক পড়া মানুষদের উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে কাজ করছেন তারা। ভেসে যাওয়া দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে।
জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অল্পবয়সি এবং প্রাপ্ত বয়স্করা রয়েছেন। ভাসানের সময় বহু মানুষ নদীর চড়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কতজন ভেসে গিয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।