শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি পুরসভার ১৫ নং ওয়ার্ডের গোবিন্দ পল্লীর বিস্তীর্ণ এলাকা। রাস্তার উপর বইছে হাঁটু জল, প্রতিটি বাড়িতেই জল থৈ থৈ অবস্থা।
আরও পড়ুন:

রীতিমতো জলবন্দি অবস্থায় চরম অসুবিধায় রয়েছে প্রায় ৫০০ জন মানুষ। বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার জন্য প্রতিবছর বর্ষা এলেই ভোগান্তির শিকার হন তারা।
আরও পড়ুন:

মঙ্গলবার বিকেলে জলমগ্ন বাড়িগুলি পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
আরও পড়ুন:

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা ,ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশের তরফে জলমগ্ন পরিবারগুলির হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। এদিন ৩৫ টি পরিবারকে শুকনো খাবার বিলি করেন পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন:
