পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবারই প্রকাশিত হতে চলেছে বাংলার খসড়া ভোটার তালিকা। তার আগেই সোমবার বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাছে পৌঁছে গিয়েছে এই খসড়া তালিকা। কমিশন সূত্রে জানা গেছে, বিএলওদের ব্যবহৃত নির্দিষ্ট অ্যাপে ইতিমধ্যেই তালিকাটি দেখা যাচ্ছে। বুথভিত্তিকভাবে ভোটারদের নামও সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এই পর্যায়ে তালিকাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা অনলাইন ও অফলাইন—দু’ভাবেই নিজেদের নাম যাচাই করতে পারবেন।
আরও পড়ুন:
কীভাবে দেখবেন খসড়া ভোটার তালিকা?
আরও পড়ুন:
দুপুরের পর বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে।
সেখানে গিয়ে সহজেই নাম যাচাই করা যাবে। তাছাড়া সংশ্লিষ্ট বুথের বিএলওদের কাছেও তালিকা থাকবে। তাঁদের মাধ্যমেও নাম আছে কি না জানা যাবে।আরও পড়ুন:
অনলাইনে দেখতে পারবেন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে—
আরও পড়ুন:
https://ceowestbengal.wb.gov.in/SIR
আরও পড়ুন:
https://voters.eci.gov.in/
আরও পড়ুন:
এছাড়াও মোবাইলের মাধ্যমে নাম যাচাই করতে চাইলে ইসিনেট (ECINET) অ্যাপ ডাউনলোড করলেই হবে। খসড়া তালিকা প্রকাশের পর সংশোধন, সংযোজন বা বাদ দেওয়ার আবেদন করার সুযোগও থাকবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।