পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক এসআইআর (SIR) নথির তথ্যগত অসঙ্গতি দূর করতে এবার ভিন রাজ্যের বিচারক আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের বিশাল অঙ্কের 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা যুক্তিহীন অসঙ্গতি মেটাতে প্রতিবেশী রাজ্য ওডিশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিচারপতি সূর্য কান্ত এদিন উদ্বেগের সঙ্গে জানান, "প্রায় ৮০ লক্ষ নথিতে অসঙ্গতি রয়েছে। এর মধ্যে ৫০ লক্ষ নথি যাচাইয়ের দায়িত্ব ইতিমধ্যে জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার ২৫০ জন অফিসারের ওপর ন্যস্ত করা হয়েছে। কিন্তু কাজের যা বহর, তাতে অতিরিক্ত জনবলের প্রয়োজন অনস্বীকার্য।"
আরও পড়ুন:
নথি যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে সুপ্রিম কোর্ট প্রতিবেশী দুই রাজ্য— ওডিশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের বিশেষ অনুরোধ জানিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি এই কাজের জন্য বিচার বিভাগীয় অফিসার চেয়ে আবেদন করেন, তবে তা যেন 'সহানুভূতির সঙ্গে ও জরুরি ভিত্তিতে' বিবেচনা করা হয়, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।