পুবের কলম,ওয়েবডেস্ক: বালেশ্বরে তিনটি রেল দুর্ঘটনার ৪০ ঘণ্টা পার। রবিবার সকালেও ঘটনাস্থলে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লাইন সারাইয়ের কাজে খোদ মন্ত্রীই নজরদারি চালাচ্ছেন। এর মাঝেই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানালেন, উদ্ধারকাজ শেষ হয়েছে।
আরও পড়ুন:
দুমড়ে মুচড়ে যাওয়া কামরার তলা থেকে আহত ও নিহতদের উদ্ধার করার প্রক্রিয়া শেষ।
বুধবার সকালের মধ্যে রেলপথ সারাইয়ের টার্গেট তাঁরা নিয়েছেন।আরও পড়ুন:
এরপরই ওই পথে স্বাভাবিক হবে রেল চলাচল। রেলমন্ত্রী আরও বলেন, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে সবটাই খতিয়ে দেখেছেন। দুর্ঘটনার মূল কারণ জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কারণগুলো বলছিলেন, সেগুলো আসল কারণ নয়।
অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, 'রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টির তদন্ত করেছেন। প্রাথমিক তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আমরা ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছি। ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে আমাদের নজর রেল লাইন সারাইয়ের দিকে।'