পুবের কলম ওয়েবডেস্ক: রাত পোহালেই এ বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। চরম উৎকন্ঠায় পরীক্ষার্থীরা। আশানুরূপ ফল নিয়ে অনেকেই চিন্তায়। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একদিন আগেই ফলের রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন:
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউয়ের প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা লাগবে। তৎকাল ছাড়া সাধারণ স্ক্রুটিনির ও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৮ মে, রাত ১২টা থেকে ২২ মে, ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সাধারণ স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা করে লাগবে। রিভিউ শুধুমাত্র ২টি বিষয়ের উপর করা যাবে। এই পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। যারা রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবে, তারা আরটিআই করতে পারবে না।আরও পড়ুন:
পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হলে প্রতিবছর একাংশের পড়ুয়া রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করে। বিগত কয়েক বছর ধরে পরীক্ষার্থীরা রিভিউ বা স্ক্রুটিনির ফলেও সন্তুষ্ট না হলে আরটিআই করে খাতা চ্যালেঞ্জ করে। তাতে অনেকের নম্বর বাড়ে, আবার কারও নম্বর কমে। রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআই ফলাফলের এই দীর্ঘসূত্রতা কাটাতে এবার আরটিআই নিয়ে কড়া অবস্থান নিল সংসদ।