পুবের কলম ওয়েবডেস্ক:  নেপালের পোখরায় ভেঙে পড়া অভিশপ্ত বিমানের মোট ৭২ জন যাত্রীর মধ্যে উদ্ধার করা হয়েছে মোট ৬৮ জনের দেহ। ইয়েতি বিমানসংস্থার তরফে জানানো হয়েছে অবতরণের ঠিক ১০ থেকে ১২ সেকেন্ড আগে বিমানটি ভেঙে পড়ে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে পাহাড়ে গায়ে ধাক্কা লেগেই বিমানটিতে আগুন ধরে যায়।

ইয়েতি এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়েছে সেটি জোড়া ইঞ্জিনের এটিআর ৭২  বিমান। নেপালের সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের 9AN-ANC ATR-72 কাঠমান্ডু থেকে সাড়ে দশটা নাগাদ উড়ান দিয়েছিল। পোখরা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। সেটিই সেতি নদীর পাশে ভেঙে পড়ে।

বিমানটি অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে ছিল

https://www.youtube.com/watch?v=Yyidce2mmQk

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, ভেঙে পড়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রুছিলেন।তিনি আরও জানান, প্লেনটিতে আরোহীদের মধ্যে ১০ জন বিদেশি নাগরিকও আছেন।বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে।