দেবশ্রী মজুমদার, নানুর: রাজ্য সভাপতির পর এবার রাজ্য পর্যবেক্ষকের উপর ক্ষোভ উগড়ে দিলেন নানুর, উচকরণ, ডিকেটু নওনগর কোড্ডার বিজেপি মণ্ডল সভাপতি শঙ্খচূর ঘোষ। ফেসবুকে নিজের থ্রেডে পশ্চিম বঙ্গ পর্যবেক্ষক অরবিন্দ মেননের সাম্প্রতিক বিয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, " ভাবতে লজ্জা লাগছে সোনার বাংলা গড়ার লক্ষ্য রেখে কেন্দ্রীয় নেতৃত্ব এ রকম নেতাদের উপর ভরসা করেছিল।"
এই ফটো ক্যাপশন এখন জেলার রাজনৈতিক চর্চার বিষয়। সদ্য বিবাহ সম্পন্ন হয়েছে বিজেপির গত বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় বিজেপি সেক্রেটারি অরবিন্দ মেননের। তিনি নিজেও সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় নেতৃত্বের মধ্যে তৈরী হয়েছিল বিশাল শূন্যতা। তার পরিণাম বিজেপিকে লোকসভায় আরও ভুগতে হবে বলে ধারণা রাজনৈতিক মহলের।