পুবের কলম,ওয়েবডেস্ক : স্ত্রীদের হাতে লাঞ্ছনা, হেনস্থা থেকে নির্যাতনের শিকার হচ্ছেন বহু বিবাহিত পুরুষ। সেই রকমই একটি ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। স্ত্রীয়ের কাছে এককাপ চায়ের আবদার করেছিলেন স্বামী। এর পরেই স্ত্রী রণচণ্ডী মূর্তি ধারণ করেন। ধারালো কাঁচি দিয়ে স্বামীর চোখে আঘাত করেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই অবস্থা দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় স্ত্রী। ইউপির বাগপত জেলার ঘটনায় তদন্তে পুলিশ। স্ত্রীয়ের এই অমাবনিক আচরণে হতবাক স্থানীয় মানুষ।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, তিনবছর আগে অঙ্কিতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীয়ের মধ্যে বনিবনা ছিল না। গার্হস্থ্য অশান্তি লেগেই ছিল।
মারপিটও হত দুজনের মধ্যে। অঙ্কিতের স্ত্রী ঘটনার মাত্র তিন দিন আগে স্বামীর পরিবারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ দায়ের করেছিলেন, বলে পুলিশ জানিয়েছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন অঙ্কিত তার স্ত্রীকে এককাপ চা করে দিতে বলেন। এই কথা শুনেই প্রচণ্ড রেগে যান স্ত্রী। সামনেই থাকা একটি কাঁচি দিয়ে স্বামীর চোখের ভিতর ঢুকিয়ে খুঁচিয়ে দেন। অঙ্কিতের চিৎকারে পাশের ঘর থেকে অঙ্কিতের শ্যালিকা ও বাচ্চার ছুটে আসে।
পরে পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে পুলিশ আসার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় অঙ্কিতের স্ত্রী।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=slk2BhbStHU
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অঙ্কিতের চোখ দিয়ে রক্ত ঝরছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মীরাটে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত মহিলার খোঁজে পুলিশ একটি দল গঠন করে তদন্ত শুরু করেছে। (216)
আরও পড়ুন: