পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার মেয়র নতুন মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। মেয়র নির্বাচিত হয়েই তিনি বলেন, দলনেত্রীর বিশ্বাসের মর্যাদা রাখব। একজন কর্মী হিসেবে কাজ করব। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। কলকাতার নতুন চেয়ারপার্সন মালা রায়।
কলকাতা পুরসভা নতুন দলনেতা হলেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র অতীন ঘোষ। মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন। অতীন ঘোষ বলেন, নেত্রীর বিশ্বাসের মর্যাদা রেখেই কাজ করব। কারণ মানুষ ওঁনাকে দেখেই ভোট দিয়েছে।আরও পড়ুন:
এদিন অরূপ বিশ্বাস বলেন, মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, এবার আমাদের পালা। সেই ভালোবাসা আমরা সুদে আসলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।
আরও পড়ুন:
আজ বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসে নব নির্বাচিত তৃণমূল কাউন্সিলররা। মহারাষ্ট্র নিবাস হলে দুপুর ২টোয় বৈঠক হয়। ১৪৪ ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় ১৩৪টি ওয়ার্ডে জিতেছে প্রার্থী তালিকা প্রকাশের দিনেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন– ‘নবনির্বাচিত কাউন্সিলররাই নিজেদের নেতা বেছে নেবেন।