পুবের কলম ডেস্ক : দেশের উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরাতে হিন্দুত্ববাদী দল মুসলিমদের উপর অত্যাচার চালানোর পর ৬৮টি টুইটার প্রোফাইলধারীকে ইউএপিএ ধারায় আটক করেছে ত্রিপুরা পুলিশ। অভিযোগ, এই অ্যাকাউন্টগুলি থেকে মসজিদ ভাঙা নিয়ে 'বিকৃত ও আপত্তিকর' পোস্ট করা হত। এমনটাই জানিয়েছে ত্রিপুরা পুলিশ এনডিটিভিকে। ৬৮টি টুইটার প্রোফাইল বাতিল করতে টুইটার কর্তৃপক্ষকে অনুরোধ করেছে পুলিশ। টুইটারকে লেখা পুলিশের চিঠিতে ওই প্রোফাইলগুলির লিঙ্ক উল্লেখ করা হয়েছে।
৩ নভেম্বর এই চিঠি টুইটারের ক্যালিফর্নিয়ার দফতরে পাঠিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ। বিজেপি শাসিত এই রাজ্যের পুলিশের বক্তব্য অনুযায়ী, এই প্রোফাইলগুলি থেকে যে ধরনের খবর বা পোস্ট করা হচ্ছিল এবং যে ধরনের ছবি ও ভিডিও দেওয়া হচ্ছিল তা সম্পূর্ণ আলাদা ঘটনার। অপরাধমূলক ষড়যন্ত্রের বাতাবরণে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে এই ধরনের মিথ্যা ও বানানো বক্তব্য প্রচার করা হচ্ছে। এমনটাই দাবি পুলিশের। সেই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই পোস্টগুলি সাম্প্রদায়িক অস্থিরতাকে আরও প্রজ্জ্বলিত করতে পারে ত্রিপুরার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে। এর ফলে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেতে পারে। দুই দিন আগে পিইউসিএলের আইনজীবী মুকেশ ও এনসিএইচআরওর আইনজীবী আনসার ইন্দোরির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করেছে পুলিশ। মুসলিমদের নিশানা করে আক্রমণ করা হচ্ছে কিনা সেই বিষয়ে সত্য উদ্ঘাটনকারী দলের সদস্য ছিলেন তাঁরা। ১০ নভেম্বরের মধ্যে পশ্চিম আগরতলা থানায় দুই আইনজীবীকেই হাজিরা দিতে বলা হয়েছে। ইউএপিএ নোটিশ ধরিয়ে তাঁদের বলা হয়েছে 'সমস্ত বানানো বা মিথ্যা বক্তব্য/বয়ান এখনই মুছে দিতে হবে যেগুলি তাঁরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন'। ত্রিপুরার বিজেপি সরকার ও রাজ্য পুলিশ দাবি করেছে যে, রাজ্যে আইন-শৃঙ্খলায় কোনও সমস্যা নেই এবং হিন্দুত্ববাদী দল কোনও মসজিদ পোড়ায়নি। তাদের দাবির কোনও সারবত্তা নেই তা বলাইবাহুল্য।আরও খবর
বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ত্রিপুরায় এনআইএ অভিযান
ত্রিপুরায় পুলিশের উপর হামলা, ওসি-কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর, উত্তেজনা বিলোনিয়ায়
ত্রিপুরায় দেড় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, ধান খেতে মিলল শিশুর নিথর দেহ
ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও
নির্বিচারে গাছ ও পাহাড় কাটার অভিযোগ, ত্রিপুরার পাহাড়ে বড়সড় ফাটলে আতঙ্কে বাসিন্দারা
নির্বিচারে গাছ ও পাহাড় কাটার অভিযোগ, ত্রিপুরার পাহাড়ে বড়সড় ফাটলে আতঙ্কে বাসিন্দারা
ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা সিভিল সার্ভিস
ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা সিভিল সার্ভিস
Breaking: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়
Breaking: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়
মোদি-শাহের উপস্থিতিতেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ মানিক সাহার, অনুষ্ঠান বয়কট বাম-কংগ্রেস জোটের
মোদি-শাহের উপস্থিতিতেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ মানিক সাহার, অনুষ্ঠান বয়কট বাম-কংগ্রেস জোটের
নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের রিও, আগামীকাল ত্রিপুরায় শপথ মানিকের
নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭২ বছরের রিও, আগামীকাল ত্রিপুরায় শপথ মানিকের
নির্বাচনে বিজেপির ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, ট্যুইটে ত্রিপুরা, নাগাল্যান্ড সহ মেঘালয়বাসীকে উন্নয়নের বার্তা মোদির
নির্বাচনে বিজেপির ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, ট্যুইটে ত্রিপুরা, নাগাল্যান্ড সহ মেঘালয়বাসীকে উন্নয়নের বার্তা মোদির
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর