০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রবিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিদেশ মন্ত্রক–এর মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের পক্ষ থেকে ওপার বাংলার পরিস্থিতির উপর সতর্ক ও গভীর নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবর ভারতের কাছে উদ্বেগজনক। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আবেদন জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি জানান, এই বিষয়ে ভারতীয় আধিকারিকরা নিয়মিত ভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ হয়, তা নিয়ে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ২০ থেকে ২৫ জন তরুণ শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দূতাবাসে ঢোকার কোনও চেষ্টা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

উল্লেখ্য, ‘ইনকিলাব মঞ্চ’-এর অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতে এই মন্তব্য করল

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার