০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাঝারি ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

Seismograph with paper in action and earthquake - 3D Rendering

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভুমিকম্পে কেঁপে উঠল ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। বুধবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিট নাগাদ মাঝারি মাত্রার ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। বাংলা দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ মাত্রা। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৫০ কিলোমিটার দূরে মিয়ানমারে মাওলাইক শহরে।

ভারতের ভূমিকম্প বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫.৬ মাত্রার। এর গভীরতা ছিল ১১০ কিলোমিটার। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষক সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল ৫.৪ মাত্রার। এর উওৎপত্তিস্থল মিয়ানমারের মাওলেইক শহর থেকে ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। এর গভীরতা ছিল ৯৪.৭ কিলোমিটার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝারি ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার