পুবের কলম, ওয়েবডেস্ক: বীরভূমের নলহাটি থেকে এনআইএর হাতে গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী। ধৃতের নাম মনোজ ঘোষ। ওড়িশা ঝাড়খন্ড অন্ধ্রে মাওবাদী ও নকশালদের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করার অভিযোগ রয়েছে মনোজের বিরুদ্ধে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পুলিশ ধৃত এক নকশালবাদী নেতাকে জিজ্ঞাসাবাদের পর মনোজের হদিস পায়।
আরও পড়ুন:
সেইমতো গত ২৮ জুন এনআইএ মনোজের বাড়িতে হানা দিয়ে বিশাল পরিমাণ বিস্ফোরক, ডিটোনেটার, অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে। সেই সময় মনোজ পলাতক ছিল। গত ৭ জুলাই সে গ্রামে ফেরে। সেই খবর যায় এনআইএ'র কাছে।
রবিবার রাতে তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে এনআইএ। ধৃত মনোজ ঘোষ এবারে নলহাটিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। মনোজের নামে পাথর ও কয়লা খাদান আছে বেশ কয়েকটি। যেগুলির সব কটাই অবৈধ ও বে-আইনি, সেগুলির লাইসেন্সও নকল।