পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২৩ কর্নাটক বিধানসভা ভোটে একা লড়বে বিজেপি।  শনিবার একথা জানান অমিত শাহ। দলের কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,  দুই তৃতীয়াংশ আসন জয় করে বিজেপি এখানে সরকার গঠন করবে। কর্ণাটকের  বাসিন্দাদের উদ্দেশে শাহ বলেন, জেডিএস কংগ্রেসের হয়ে লড়বে।
  কিন্তু আমরা  একা লড়ব। এখন আপনাদের দেখতে হবে আপনারা কংগ্রেস নেতৃত্বাধীন টুকড়ে  টুকড়ে গ্যাং-এর পাশে দাঁড়াবেন, নাকি জাতীয়তাবাদী বিজেপির পক্ষে ভোট  দেবেন। শাহ আরও বলেন, অনেকে বলছেন, এখানে ত্রিমুখী লড়াই হবে। কিন্তু তা  হবে না।
এখানে লড়াই হবে দ্বিমুখী। জেডিএসকে ভোট দেওয়া মানেই কংগ্রেসকে  ভোট দেওয়া বলে দাবি করেন শাহ।   তিনি বলেন ময়দানে তিনটি দল থাকলে  লড়াইটা আসলে কংগ্রেস বনাম বিজেপির। কর্নাটকে সম্পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা না পেলে সরকার টিকিয়ে রাখা কঠিন। তা জানেন বিজেপি। সে কারণেই তিনি বলেছেন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।