পুবের কলম, ওয়েবডেস্কঃ মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আইদা যুক্তরাষ্টেÉর লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘণ্টায় ২৪০ কিমি বেগে আঘাত হেনেছে। রবিবার উপকূলীয় অঞ্চলে আঘাত হানে আইদা। যুক্তরাষ্টেÉর ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, ঘূর্ণিঝড়ের কারণে সেখানকার লোকজনকে ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। এর আগে শনিবার দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসায় নিউ অর্লিন্সের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। দোকানপাটও গুটিয়ে ফেলা হয়।
আরও পড়ুন:
জা বাইডেন শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, আইদা অত্যন্ত ভয়ঙ্কর হারিকেনে রূপ নিতে পারে। ইতিমধ্যে এটি ক্যাটাগরি-২ হ্যারিকেনে পরিণত হয়েছে। নিউ অর্লিন্সে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ভয়ঙ্কর ঝড় ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। ইতিমধ্যে লুইজিয়ানায় গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
অঞ্চলটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে।আরও পড়ুন:
এর আগে ২০০৫ সালের ২৯ আগস্ট নিউ অর্লিন্সে আঘাত হেনেছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ক্যাটরিনা। সেই ঝড়ে মারা গিয়েছিল ১৮০০ মানুষ। এবারও ২৯ আগস্ট আঘাত হানল ঘূর্ণিঝড় আইদা।