পুবের কলম ওয়েব ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে এখনো তাদের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ থেকে ২২ শতাংশ মজুত রয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং তারা সীমিত সামরিক সক্ষমতা ধরে রেখেছে। গত মে মাসে ট্রাম্প বলেছিলেন, ইরানের হাতে মাত্র ১৮ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে।
তবে একই সঙ্গে তিনি বারবার দাবি করে আসছেন যে মার্কিন হামলায় ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে।আরও পড়ুন:
এদিকে কুয়েতের সামরিক বাহিনী শনিবার ভোরে জানিয়েছে, তারা দেশের আকাশসীমায় প্রবেশ করা ‘শত্রুভাবাপন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, আকাশে শোনা বিস্ফোরণের শব্দ তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল। তবে হামলার উৎস সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
আরও পড়ুন:
এর আগে কুয়েত দাবি করেছিল, তারা ইরানের ছোড়া ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কয়েকদিন আগে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে।
আরও পড়ুন:
অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও মার্কিন সামরিক বাহিনী এ দাবি প্রত্যাখ্যান করেছে।