পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে উত্তর কোরিয়ার বিতর্কিত রাষ্ট্রপ্রধান কিম জং উন তার নিষ্ঠুর আচরণের জন্য কুখ্যাত। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্যমতে, কিমের নির্দেশ অমান্য করলে বা তার মতের বিরুদ্ধে গেলে পরিণতি হয় মৃত্যুদণ্ড। এমন কঠোর স্বভাবের শাসকের রোষ এবার গিয়ে পড়েছে উত্তর কোরিয়ার নিরীহ বিড়াল, পায়রা এবং অন্যান্য চতুষ্পদ প্রাণীদের ওপর। কিম জং উন এই প্রাণীগুলোকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
কিন্তু হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন কিম জং উন?
জানা যাচ্ছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়কের দৃঢ় বিশ্বাস, সীমান্ত পার হয়ে আসা বিড়াল এবং পায়রার মাধ্যমেই তার দেশে করোনা ভাইরাস প্রবেশ করছে। এই আশঙ্কায় তিনি সীমান্তরক্ষী বাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, সীমান্তে কোনো বিড়াল বা পায়রা দেখা মাত্রই যেন গুলি করে মেরে ফেলা হয়।আরও পড়ুন:
কিম জং উন এর এই অমানবিক নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের পশুপ্রেমী সংগঠনগুলো প্রতিবাদে সরব হয়েছে। তবে এই সমালোচনায় কিমের বিন্দুমাত্র হেলদোল নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি করোনা আক্রান্ত একটি পরিবার হোম আইসোলেশনে থাকার সময় বিড়াল পালন করায় কিমের রোষানলে পড়ে। শাস্তিস্বরূপ ওই পরিবারটিকে পুনরায় ২০ দিনের জন্য কঠোর আইসোলেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।