মোল্লা জসিমউদ্দিন: রেশন কান্ডে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। এবার তারা চাইছে এই তদন্তে তদন্ত চালাক আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।যে ৬ টি মামলা রাজ্য পুলিশের কাছে রয়েছে। সেগুলির তদন্তভার নিক সিবিআই। এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ইডি।
রেশন দুর্নীতি সংক্রান্ত যে সব মামলা রাজ্য পুলিশের কাছ আছে তা সরিয়ে নিতে কলকাতা হাইকোর্টে এই আর্জি জানাল ইডি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলায় শুনানি হওয়ার কথা। ইডি চাইছে এইসব মামলার তদন্ত করুক সিবিআই। পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সংস্থা।রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের কাছে ৬টি মামলা রয়েছে। রাজ্য পুলিশের তদন্তে একেবারেই সন্তুষ্ট নয় ইডি। আদালতে তাঁরা জানিয়েছে, যে -' যে মামলায় পুলিশ তদন্ত করছে তাতে কোনও পদক্ষেপ হয়নি। এমনকী তথ্য প্রমাণ হাতে থাকা সত্ত্বেও আটক বা গ্রেফতারি কিছুই করা হয়নি'। তাই কলকাতা হাইকোর্টে ইডির আবেদন, -'যে সমস্ত মামলা রাজ্য পুলিশের হাতে আছে, তা যেন সিবিআইকে দিয়ে দেওয়া হয়'।পুলিশের বিরুদ্ধে ইডির আরও অভিযোগ, -' যে সব মামলাগুলি তাদের হাতে রয়েছে, তাতে কী অগ্রগতি হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা জানতে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হয়। কিন্তু তার কোনও উত্তর পাওয়া যায়নি'। ইডির দাবি, পুলিশ সম্পূর্ণ ব্যর্থ।রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে জেলে রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সন্দেশখালি ঘটনায় শেখ শাহজাহান এখন ইডির নজরে।আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৭
আরও খবর
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা