পুবের কলম ওয়েবডেস্ক: পর্যটকদের সুবিধার্থে নতুন এক মোবাইল অ্যাপ চালু করেছে কলকাতা পুরসভা, যার নাম ‘মাই সিটি কলকাতা’। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার উদ্যোগে এই অ্যাপ তৈরি হয়েছে। মূলত এই অ্যাপ শহরে ঘুরতে আসা পর্যটক ও নতুনদের জন্য একরকম ডিজিটাল গাইড। তারা কোথায় ঘুরবেন, কী খাবেন, কোথায় কেনাকাটা বা ঘোরাঘুরি ভালো হবে এই সব তথ্য এক জায়গায় পাবে।
আরও পড়ুন:
এই অ্যাপের লক্ষ্য হল শহরে আসা পর্যটকদের গাইড করা এবং সহজ ও সুবিধাজনকভাবে কলকাতা ঘোরার অভিজ্ঞতা করে তোলা। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন দু’ধরনের মোবাইলেই ডাউনলোড করা যাবে। এটি শহরে নতুন আসা মানুষ ও পর্যটকদের জন্য এক ধরনের ডিজিটাল নির্দেশিকা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন:
‘মাই সিটি কলকাতা’ অ্যাপে শহরের দর্শনীয় স্থান, জনপ্রিয় খাবার, ভ্রমণ এবং স্বাস্থ্য সংক্রান্ত নানা দরকারি তথ্য একসঙ্গে পাওয়া যাবে।
এই অ্যাপ ব্যবহার করে কেউ জানতে পারবেন কোথায় ঘুরতে যাওয়া যায়, কোন শপিং হাব বা কোন জায়গায় কী ধরনের জিনিস পাওয়া যায়, কী কী স্থানীয় খাবার পাওয়া যায়, ভ্রমণের কী কী অপশন আছে, কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র কোথায় আছে এবং সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার জন্য কোথায় যাওয়া যেতে পারে? এই সব কিছুর সাজানো তথ্য থাকবে।আরও পড়ুন:
এই উদ্যোগ কলকাতা পুরসভার পরিষেবাকে আরও ডিজিটাল করার এবং শহরে আসা অতিথিদের অভিজ্ঞতা উন্নত করার একটা বড় পদক্ষেপ। সন্দীপন সাহা জানিয়েছেন, অনেক পর্যটকই কলকাতায় এসে কী দেখবেন, কোথায় যাবেন, কী খাবেন?
এই নিয়ে দ্বিধায় থাকেন। সেই সমস্যার সমাধান করতেই একটি অ্যাপের মাধ্যমে সব দরকারি তথ্য এক জায়গায় এনে দেওয়া হয়েছে। অ্যাপের একটি বিশেষ ফিচার হল কিউআর কোড। শহরের নানা জায়গায় রাখা নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলেই সেই জায়গা বা তার আশপাশের আকর্ষণীয় জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।আরও পড়ুন:
মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, এই অ্যাপ কলকাতার ডিজিটাল পরিকাঠামো বাড়ানোর এবং শহরকে আরও পর্যটক বান্ধব করে তোলার বড় পদক্ষেপ। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে ব্যবহারকারীদের ফিডব্যাকের ভিত্তিতে অ্যাপে আরও নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা আছে। কলকাতা পুরসভা তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেল মারফত এই অ্যাপের প্রচার চালাচ্ছে, যাতে বেশি সংখ্যক মানুষ এটি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
View this post on Instagramআরও খবর
![]()
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
![]()
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
![]()
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
![]()
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
![]()
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
![]()
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
![]()
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
![]()
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
![]()
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
![]()
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
![]()
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
![]()
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
![]()
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
![]()
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের