রাজ্যে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিয়ালদহে আয়োজিত রোজগার মেলা থেকে তিনি ঘোষণা করেন, বিধানসভার আগামী অধিবেশনেই নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে। একইসঙ্গে অতীতের নিয়োগ দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের ভাবমূর্তি পুনর্গঠনের বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
এদিন শুভেন্দু বলেন, “নতুন প্রজন্মের স্বপ্নপূরণের চেষ্টা চলছে।
তাই নিয়োগ ব্যবস্থাকে স্বচ্ছ ও নির্ভুল করতে আমরা নতুন আইন আনতে চলেছি।” তাঁর বক্তব্য, গত কয়েক বছরে নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের নাম দেশজুড়ে খারাপ হয়েছে এবং সেই পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে আনাই এখন সরকারের অন্যতম লক্ষ্য।নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গকে নিয়ে মানুষের অনেক আশা ছিল। কিন্তু গত কয়েক বছরে সব ধ্বংস হয়ে গিয়েছে। এই বদনামের কালিমা মুছে ফেলতে হবে।”
আরও পড়ুন:
এদিন রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ভেন্যু বা পরীক্ষাকেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পরীক্ষাকেন্দ্রগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিও কলুষিত হয়েছে। সেই কারণেই রেলের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছিল না।”