উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: মরশুমি ফলের মধ্যে অন্যতম এবং অর্থকরী ফল আম। বছরের এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমের গাছে মুকুল আসা শুরু করে। তবে মুকুলগুলো ঝড়ে বা অন্য কারণে ঝরে পড়ে, যা চাষিদের জন্য দুঃখজনক। এ বিষয়ে কথা বলেছেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান সিনিয়র কৃষি বিজ্ঞানী ড. চন্দন কুমার মণ্ডল। তিনি জানিয়েছেন, আমের মুকুল ঝরার কারণ হিসেবে মূলত হপার পোকার আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি, ঝড়, শিলা বৃষ্টি ও বন্যা দায়ী।
এর পাশাপাশি মাটির রসের অভাবও মুকুল ঝরার আরেকটি কারণ। ড. চন্দন কুমার মণ্ডল আরও জানান, মুকুল ঝরার রোধে প্রথমত আমবাগান পরিষ্কার এবং আগাছামুক্ত রাখতে হবে। এছাড়াও গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছাতে হবে। তিনি পরামর্শ দেন, মুকুল আসার আগে হপার পোকার জন্য স্প্রে করা উচিত। স্প্রে করতে হবে ডায়াজিনন ৬০ ইসি বা লেবাসিড ৫০ ইসি, যা ৮.৫ লিটার জলে মিশিয়ে ১৫ দিন পর পর দুই বার করতে হবে। ফল গুটি আকার ধারণ করার পর ১০-২০ দিন পর বোরিক এসিড স্প্রে করলে আমের গুটির পরিমাণ বাড়বে। কীভাবে বাঁচাবেন আমের মুকুল, তা তুলে ধরতে গিয়ে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের প্রধান সিনিয়র কৃষি বিজ্ঞানী ড: চন্দন কুমার মণ্ডল আরও বললেন, প্রাকৃতিক পরাগায়নের জন্য আম বাগানে মৌমাছি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, বিভিন্ন আম গাছ এবং ফুল গাছ লাগিয়ে পরাগায়নের ক্ষেত্রে সাহায্য করা সম্ভব। তবে মুকুল ফোটার পর কোনও ধরনের স্প্রে করা উচিত নয়, কারণ এতে পরাগায়ন ব্যাহত হতে পারে। এই পদ্ধতি অবলম্বন করলে, মুকুল ঝরা রোধ সম্ভব এবং ফলন ভালো হবে। এর পাশাপাশি কৃষকরা যদি নিয়মিত গাছের পরিচর্যা করেন এবং সুস্থ পরিবেশ বজায় রাখেন, তাহলে এ ধরনের সমস্যা থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব। উপযুক্ত পরিচর্যা এবং প্রাকৃতিক উপায় অবলম্বন করলে আম গাছের মুকুল ঝরার ঘটনা কমিয়ে আনা সম্ভব, যা চাষিদের লাভের সুযোগ বাড়াতে সহায়তা করবে।কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী
সুস্মিতা
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১
আরও খবর
নিখোঁজ পদ্মশ্রী প্রাপক বিজ্ঞানীর দেহ নদী থেকে উদ্ধার
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য