পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে তোপ দাগলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই মর্মে তিনি সংসদীয় প্রক্রিয়াও শুরু করেছেন। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নরভানের অপ্রকাশিত বইয়ের বিতর্কিত বিলি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে 'এপস্টাইন ফাইলস' নিয়ে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বাজেট অধিবেশন চলাকালীন রাহুল গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে সরাসরি আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে যুক্ত নথিতে (এপস্টাইন ফাইলস) প্রাক্তন এই কূটনীতিকের নাম রয়েছে। যদিও হরদীপ পুরী এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি পেশাগত কারণে এবং শান্তি প্রতিনিধি দলের অংশ হিসেবে কয়েকবার এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যার সঙ্গে কোনো অপরাধের সম্পর্ক নেই।