পুবের কলম প্রতিবেদকঃ আগামী মাসের ১০ তারিখেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামতো বাজেট অধিবেশন শুরুর দিনে ভাষণ দেওয়ার জন্য রাজ্যপাল সি ভি আন¨ বোসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, রাজ্যপালের ভাষণ দিয়েই এবারের বাজেট অধিবেশন শুরু হবে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। তার আগে বাজেট অধিবেশনের সূচনা দিনেই নৌশাদ আলি কক্ষে বেলা একটা নাগা ™রিষদীয় দলের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের ভূমিকা কী হবে? অধিবেশনে কোন কোন বিষয়ের ওপর জোর দিতে হবে? পরিষদীয় বৈঠকে সেইসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। গত লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই দলীয় নেতৃত্বকে কড়া শাসনের শৃঙ্খলায় বাঁধতে চেয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে দলের মধ্যে তৈরি করা হয়েছে দলীয়, পরিষদীয় এবং সংসদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। এর মধ্যে দলীয় বিধয়কদের শৃঙ্খলার সম্পর্কিত পাঠদানের জন্য বিধানসভা অধিবেশনের সময়টিকেই বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে একাধিক বিধায়কের আচরণ ও কাজকর্ম নিয়ে বারবার দলকে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয়েছে দলকে। গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝামাঝি সময়ে পরিষদীয় দলকে নিয়ে বিধানসভায় বৈঠকে বসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারের পরিষদীয় বৈঠক দলের শৃঙ্খলারক্ষার বিষয়ে কিছু নির্দেশ দিয়েছিলেন তিনি। বিধানসভার অধিবেশনে হাজিরা দেওয়ার জন্যও কড়াবার্তাও দিয়েছিলেন। এবার বিধানসভা অধিবেশনের শুরুর দিনেই তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হাজির থাকার জন্য সব তৃণমূল বিধায়কদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এবারের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ দলের কাছে। এবারের বাজেটে যে সমস্ত প্রকল্প ঘোষণা করা হবে, সেইসব প্রকল্পগুলি শেষ করার বিষয়ে বিশেষ কিছু নির্দেশ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিধায়কদের আচরণবিধি নিয়েও আলোচনা হবে পরিষদীয় বৈঠকে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় দল। গত পরিষদীয় বৈঠকেও মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ করা হয়েছিল। বাজেট অধিবেশনের শুরুতেই দলীয় বিধায়কদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য দলনেত্রী ফের পাঠ দেবেন বলে মনে করা হচ্ছে। পরিষদীয় দলের বৈঠকের পরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, নেতাজি ইন্ডোরে সেই সভায় দলের নেতা-মন্ত্রী এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।বিধানসভা অধিবেশনের শুরুর দিনেই তৃণমূলের পরিষদীয় দলকে নিয়ে বৈঠক মমতার
আবুল খায়ের
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫, ১৫:১৪
আরও খবর
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
আদালতে তোলার সময় সব্যসাচীকে লক্ষ্য করে ছোড়া হল ডিম ও গোবর
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমুল কংগ্রেসের
‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমুল কংগ্রেসের
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের
কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের
মোদির সভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকার্ত পরিবারের পাশে তৃণমূল
মোদির সভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকার্ত পরিবারের পাশে তৃণমূল
'তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী', হুমায়ুনকে সাসপেন্ড করে সাফ জানালেন ফিরহাদ
'তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী', হুমায়ুনকে সাসপেন্ড করে সাফ জানালেন ফিরহাদ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা