অর্থ তছরূপ মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। হরিয়ানার শিকোহপুর জমি চুক্তি সংক্রান্ত মামলায় তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।
আরও পড়ুন:
শনিবার আদালত রবার্ট বঢরাকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন দেয়। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
এই মামলার কেন্দ্রে রয়েছে রবার্ট বঢরার সংস্থা ‘স্কাইলাইট হসপিটালিটি’। অভিযোগ, সংস্থাটি গুরগাঁওয়ের শিকোহপুর গ্রামে প্রায় তিন একর জমি ৭.৫ কোটি টাকায় কিনেছিল। পরে হরিয়ানার নগর পরিকল্পনা দফতর ওই জমির একটি অংশে বাণিজ্যিক কলোনি গড়ার লাইসেন্স দেয়। এরপর রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ-এর সঙ্গে জমি বিক্রির চুক্তি হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, ২০১২ সালে প্রায় ৫৮ কোটি টাকায় সেই জমি বিক্রি করা হয়।আরও পড়ুন:
তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দাবি, পুরো জমি কেনাবেচার প্রক্রিয়ায় ভুয়ো তথ্য ব্যবহার করা হয়েছিল এবং প্রভাব খাটিয়ে বাণিজ্যিক লাইসেন্স আদায় করা হয়। কম দামে জমি কিনে বিপুল মূল্যে বিক্রি করে বেআইনি লাভ করা হয়েছে বলেও অভিযোগ। এই লেনদেনে অর্থ পাচারের সূত্র মিলেছে বলেও দাবি ইডি-র।
যদিও রবার্ট বঢরার পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।