পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের বীরভূমের সোনালি বিবি ও তাঁর আট বছরের সন্তানকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশে ফিরিয়ে আনার পর তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
আদালত জানায়, দেশে ফেরানো মাত্রই সোনালি ও তাঁর সন্তানকে বীরভূমের বাড়িতে পাঠাতে হবে। স্থানীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁদের সব ধরনের চিকিৎসায় সহায়তা করবেন। তিন সদস্যের একটি মেডিকেল দল সোনালির চিকিৎসার দায়িত্ব নেবে। আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে সমস্ত নথি যাচাই করে আদালতে জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বুধবার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে। প্রধান বিচারপতি বলেন, “আমরা আপনাদের কাজে বাধা দিচ্ছি না, কিন্তু আপনাদের পদ্ধতি ঠিক নয়।” বিচারপতি বাগচীও বলেন, “মামলাকারী ভদু শেখ ভারতীয় নন—এ কথা বলা হয়নি। তাঁর মেয়ে সোনালি ভারতীয় হতে পারেন। নাগরিকত্ব যাচাইয়ের নিয়ম অনুসরণ করা হয়নি।” সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র জানায়, তারা সোনালিকে দেশে ফিরিয়ে আনতে রাজি। তবে প্রথমে তাঁকে দিল্লিতে এনে নাগরিকত্ব যাচাই করা হবে। এই অবস্থান নিয়েও আদালত প্রশ্ন তোলে। এর আগে ২৫ নভেম্বর আদালত প্রশ্ন করেছিল, যথাযথ যাচাই ছাড়াই না করে কেন সোনালি ও আরও পাঁচজনকে বাংলাদেশে পাঠানো হল। কেন তাঁদের বক্তব্য শোনা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছিল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ছিল,যদি কেউ বলে সে ভারতে জন্মেছে ও বড় হয়েছে, তবে তার বক্তব্য শোনা জরুরি। সব মিলিয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট—মানবিক কারণে সোনালিকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও নিয়মমাফিক।সোনালি বিবিকে অবিলম্বে দেশে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, কেন্দ্রের পদ্ধতি নিয়ে কড়া প্রশ্ন
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫, ০৭:০৩
আরও খবর
এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী
‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
"বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না": পাঠ্যবইয়ে 'বিচারবিভাগীয় দুর্নীতি' নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
এসআইআর: মাধ্যমিকের অ্যাডমিট ও আধার কার্ড গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের
এসআইআর: নথির অসঙ্গতি কাটাতে ওডিশা-ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের
এসআইআর: নথির অসঙ্গতি কাটাতে ওডিশা-ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের
SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার
SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার
'বাবরি মসজিদ' নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
'বাবরি মসজিদ' নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
মণিপুর সহিংসতা: সিবিআই-কে দুই সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
মণিপুর সহিংসতা: সিবিআই-কে দুই সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
মণিপুর সহিংসতা, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব শীর্ষকোর্টের
মণিপুর সহিংসতা, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব শীর্ষকোর্টের
সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট
সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর