পুবের কলম, ওয়েবডেস্ক: ২০০৭ সালের রামপুর সিআরপিএফ ক্যাম্প জঙ্গি হামলা মামলায় ইলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উত্তরপ্রদেশ সরকারের করা আবেদনের শুনানিতে রাজি হলো সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলার শুনানির জন্য পরবর্তী চার সপ্তাহ পর দিন ধার্য করেছে এবং অভিযুক্তদের নোটিশ জারি করেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তবে, অস্ত্র আইনের ২৫ (১-এ) ধারায় দোষী সাব্যস্ত করে জাং বাহাদুর খান সহ ওই ৫ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেছে উত্তরপ্রদেশ সরকার। প্রসঙ্গত, ২০০৭ সালের ৩১ ডিসেম্বর রাতে রামপুরের সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলায় ৮ জন জওয়ান শহিদ হয়েছিলেন এবং ৫ জন আহত হয়েছিলেন। রাজ্য সরকার চাইছে যেন অভিযুক্তদের কঠোরতম শাস্তি বহাল থাকে। অভিযুক্তদের পক্ষে আইনজীবী এম এস খান শুনানিতে উপস্থিত ছিলেন।